নির্বাচিত পোস্ট

জলের উপর ভাসমান নগরী

পুরো নগরটাই ভাসবে পানির উপর। শুধু তাই নয়, এটি স্থান পরিবর্তন করে বিশ্বের এদেশ-ওদেশ ঘুরেও বেড়াবে। এমনই আয়েজন করা হচ্ছে প্রায় এক মাইলব্যাপী ...

Monday, January 25, 2016

আসুন দেখি ফায়ারফক্স ম্যাজিক ২য় পর্ব

গত পর্বে আমি আপনাদের জন্য একজলক ফায়ারফক্সের ম্যাজিক রেখে ছিলাম। আজ আপনাদের জন্য এনেছি এর ২য় পর্ব। তো দেখুন ম্যাজিক…………………….

১. মাস্টার পাসওয়ার্ড পুনস্থাপনঃ

ফায়ারফক্সে পাসওয়ার্ড সংরক্ষণ করা যায়, যা ফায়ারফক্সের একটি অন্যতম সুবিধা। বারবার লগইন করার পরিবর্তে ফায়ারফক্সে পাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তীতে আবার পাসওয়ার্ড লেখার প্রয়োজন হয় না। পাসওযার্ডের সুরক্ষার জন্য আমরা ফায়ারফক্সের মাষ্টার পাসওয়ার্ড দিয়ে থাকি। মানে হল, মাস্টার পাসওয়ার্ড সেট করা থাকলে উক্ত পাসওয়ার্ড দ্বারা অনান্য সংরক্ষিত পাসওযার্ড দেখা বা মুছে ফেলা যায়। অন্যকোন ব্যবহারকারী মাষ্টার পাসওয়ার্ড ছাড়া অন্য পাসওয়ার্ডগুলো দেখতে বা মুছতে পারবে না। ফায়ারফক্সে যেসব সাইটের ইউজার-পাসওয়ার্ড সংরক্ষণ করা আছে সেসব সাইটে লগইন করতে আর পাসওয়ার্ড দিতে হয় না। কিন্তু কোন কারণে মাষ্টার পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কেউ মাষ্টার পাসওয়ার্ড সেট করে দিলে তখন আপনাকে বেশ ভুগতে হয় কি বলেন ঠিক না? এ অবস্থায় আপনি পাসওয়ার্ডটি উদ্ধার করতে না পারলেও পাসওয়ার্ডটি মুছে ফেলতে পারেন। এজন্য প্রথমে chrome://pippki/content/resetpassword.xul সাইটে যান। রিসেট পাসওয়ার্ড পেজ আসবে। এখানে নিচের দিকে Reset বাটনে ক্লিক করুন। তাহলে নতুন ইনস্টল করা ফায়ারফক্সের মতো মাষ্টার পাসওয়ার্ড খালি হয়ে যাবে।।

২. পুরানো এ্যাড-অন্স ব্যবহারঃ

আমার আগের টিউন যারা পড়েছেন তারা বিভিন্ন মন্তব্য করেছেন টিউনের উপর। এরমধ্যে অন্যতম হল এড-অন্স ইনস্টল সমস্যা। সেখানে তারা বলেছেন তাদের ফায়ারফক্সে এড-অন্সগুলো ইনস্টল হচ্ছে না। তাদের জন্য এটি………..
ফায়ারফক্স ৩.৫ তার পূর্ববর্তী ভার্সনের এড-অন্স সবগুলো সাপোর্ট করে না। এর মধ্যে রয়েছে গুগল গিয়ার, গুগল টুলবার। যদিও গুগল তাদের এড-অন্সগুলোকে আপডেট করেছে। কিন্তু সমস্যা হল যেগুলো আপডেট করা হয়নি, সেগুলো কি ব্যবহার করা যাবে না? সমস্যা আছে তো সমাধানও আছে। ফায়ারফক্মের চেকিং বন্ধ করে দিন, দেখি ফায়ারফক্স কি করে। ফায়ারফক্সের এক্সটেনশন চেকিং বন্ধ করে দিলেই আপনি সকল সকল এড-অন্স ব্যবহার করতে পারবেন। এজন্য ফায়াফক্সের এ্যাড্রেস বারে গিয়ে লিখুন about:config তারপর এন্টার করুন। এবার যে পৃষ্ঠা আসবে সেখানে I’ll carefull, I promise! বাটনে ক্লিক করুন। এবার যে কোন জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে মেনু থেকে New >>> Boolean এ ক্লিক করুন। এবার New Boolean value তে extensions.checkCompatibility ও নিচের false নির্বাচন করে এন্টার করুন। এবার আপনার পচন্দনীয় এড-অন্স ডাউনলোড করে ইনস্টল করুন ও ব্যবহার করুন।।

৩. গুগল সার্চের সবগুলো সুবিধা ব্যবহারঃ

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্চিন হল গুগল। এর এখানে করা যায় বিভিন্ন ধরনের সার্চ। এসব সার্চ সুবিধা পাওয়া যায় এডভান্স সার্চে। তবে আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহল আপনি একটি এড-অন্স ইনস্টল করেই এসব সুবিধা ভোগ করতে পারেন। এজন্য প্রথমে এড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন ও ফায়ারফক্স রিস্টার্ট করুন। তাহলে দেখবে নতুন একটি টুলবার এসেছে। এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান তা নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে Go বাটনে ক্লিক করলেই হবে।

৪. সফটওয়্যার চালু করুন ফায়ারফক্স থেকে

আমরা তাড়াতাডি সফটওয়্যার চালু করার জন্য জায়গা হিসেবে নির্বাচন করি ডেস্কটপ বা টাস্কবার। আপনি ইচ্ছা করলে ফায়ারফক্স থেকে সফটওয়্যার চালু করতে পারেন। এজন্য আপনাকে External Application Buttons mod for Firefox নামের একটি এড-অন্স ব্যবহার করতে হবে। প্রথমে এড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার View >>> Toolbar >>> Customize এ ক্লিক করুন বা টুলবারের উপর রাইট বাটন ক্লিক করে Customize এ ক্লিক করুন। Customize Toolbar উইন্ডো আসবে। এবার এখান থেকে Applications ড্রাগ করে এনে Navigation টুলবারের ইচ্ছামতো নিয়ে আসুন, তারপর নেভিগেশন টুলবার ক্লোজ করুন। এবার যেখানে Application টি রেখেছেন সেখানে যান। এবার Application টির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেনু থেকে Add a button এ ক্লিক করুন এবং পচন্দের Application নির্বাচন করুন। এবার দেখুন নেভিগেশন টুলবারে আপনার যোগ করা Application চলে এসেছে। এখানে ক্লিক করুন, তাহলে প্রোগ্রামটি চালু হবে। আপনি ইচ্ছা করলে ড্রাগ করেও Application আনতে পারেন।

৫. বাংলা বানান পরীক্ষক মজিলা ফায়ারফক্সের জন্যঃ

ইন্টারনেটে বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। তার সাথে জনপ্রিয় হচ্ছে আমাদের মাতৃভাষার ব্যবহার আর সাথে সাথে বাড়ছে বাংলাতে ইমেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং, মন্তব্য ইত্যাদি করা। এর মধ্যে সমস্যা হচ্ছে বানান নিয়ে। বাংলা বানান পরীক্ষক না থাকায় মাঝে মধ্যে আমাদের বেশ বিপাকে পড়তে হয়। আপনারা যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা শুনে আনন্দিত হবেন যে, বাংলা স্পেল চেকিং ডিকশানারি এড-অন্স চালু হয়েছে। ফলে যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা বাংলা লেখতে গেলে ভুল করলে তা সংশোধন করে নিতে পারবেন। প্রথমে এড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন। এটি ফায়ারফক্সের প্রায় সকল ভার্সনেই চলে, তার পাশাপাশি আপনি মজিলা থান্ডারবার্ড ও সিমানকিতেও ব্যবহার করতে পারবেন। সাধারণত ইংরেজী ভাষাকে স্পেল চেকার হিসাবে ডিফল্ট করা থাকে। বাংলা ভাষাকে ডিফল্ট করতে যেকোন ইনপুট বক্সে মাউসের ডান বাটন ক্লিক করে Language থেকে Bangla / Bangladesh নির্বাচন করুন। এবার যেকোন ইনপুট বক্সে বাংলা লিখে দেখুন ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন চলে এসেছে। বানানটি সংশোধন করতে শব্দটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করুন। দেখবেন মেনুতে কিছু সাজেশন্স দিয়ে দিবে। আপনার ইচ্ছা হলে নির্বাচন করুন, নতুবা বানান ঠিক করে নিন। এটি তৈরি করেছেন www.ankur.org.bd ।

বাংলাতে দেখুন ফায়ারফক্স

মুক্ত, ফ্রি, বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে মজিলা এখন জনপ্রিয়তার শীর্ষে। মজিলাকে আরো জনপ্রিয় করতে এতে যুক্ত করা হয়েছে অনেকগুলো ভাষা। ফলে এখান থেকে আপনি পাবেন বাংলা ইন্টারপেইস ফায়ারফক্স। এর জন্য একটি এড-অন্স ব্যবহার করতে হবে। ইন্সটল করুন ও ফায়ারফক্স চালু করুন। এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকসহ সকল অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। এখানে আগের সকল হট কী ঠিক রাখা হয়েছে। বাংলা ইন্টারফেইসের ফায়ারফক্স ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারটি অবশ্যই বাংলা (ইউনিকোড) সমর্থিত হতে হবে।

মন্তব্য করার আগে ফিরে যাবেন না। সবাইকে ৫০০০ কেজি ধন্যবাদ…………
read more

ব্লগে যুক্ত করুন একটি jquery স্লাইডশো সহজেই...

আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের jquery স্লাইডশো কিভাবে খুব সহজেই ব্লগে যুক্ত করবেন তা দেখাবো। অনেক টেমপ্লেট এর সাথে এটা আগে থেকেই থাকে। আর যাদের টেমপ্লেট এ থাকে না তারা এখন খুব সহজেই কোন HTML এডিট ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। তাহলে ‍আসুন শুরু করি :

যেভাবে যুক্ত করবেন

1. প্রথমে ব্লগারে লগইন করুন। এইবার লেআউট
2.  তারপর একটি গেজেট যুক্ত করুন
3. এইবার HTML/JavaScript সিলেক্ট করুন এবং পেইজ আসলে নিচের কোডটুকু পেষ্ট করুন

HEADING-1 GOES HERE
DESCRIPTION GOES HERE

HEADING-2 GOES HERE
DESCRIPTION GOES HERE

HEADING-3 GOES HERE
DESCRIPTION GOES HERE

HEADING-4 GOES HERE
DESCRIPTION GOES HERE

HEADING-5 GOES HERE
DESCRIPTION GOES HERE

• এইবার URL OF IMAGE এ আপনার ছবির লিংক দিন।
• bottom এ উপরে নিচে করতে পারবেন
• HEADING GOES HERE এইখানে টাইটেল/হেডলাইন
• DESCRIPTION GOES HERE বিবরণ লেখুন
তারপর আপনি সেটা সেইভ করুন এবং দেখুন। তৈরি হয়েগেল খুব সহজেই একটি jquery স্লাইডশো।
read more

পরীক্ষা করে বুঝে নিন আপনার আর্টিক্যাল ইউনিক কিনা

প্রত্যেক ব্লগারেরই চাওয়া থাকে তার সাইটটি যেন গুগলের সার্চ রেজাল্টের প্রথমে পেজে থাকে। যেকোন সাইটকেই গুগলের ফার্স্ট পেজে আনতে হলে সে সাইটে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল কনটেন্টের উপর গুরুত্ব দিতে হবে।
আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখছেন কিন্তু বুঝতে পারছেন না আর্টিকেলটি ইউনিক হচ্ছে কিনা। সুতরাং আপনার নিজের আর্টিকেলের ইউনিকনেসের ব্যপারে আপনি নিজেই সন্দিহান হয়ে যাচ্ছেন। আর্টিকেল ইউনিক কিনা এটি চেক করার জন্য কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনি আনায়াসেই আপনার আর্টিকেলগুলির ইউনিকনেস যাচাই করে নিতে পারেন। এসব সাইটের মধ্যেhttp://www.copyscape.com/ সাইটটি আর্টিকেল চেক করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক সাইট রয়েছে আর্টিকেল চেক করার জন্য।
তো চলুন দেখে নেওয়া যাক সে সাইটগুলি।
তো বন্ধুগণ উপরোক্ত সাইটগুলি থেকে চেক করে নিন আপনার আর্টিকেলের ইউনিকনেস। আজকের পোস্ট এখানেই শেষ করছি, সামনে হাজির হবে নতুন কোন পোস্ট নিয়ে। ততদিন সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।
read more

Facebook Chat Spammer v.1.0

আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা মজার সফটওয়্যার এর সাতে পরিচয় করিয়ে দিব। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে । এটি মুলত একটা ফ্লার্ট সফটওয়্যার । অর্থাৎ যে কাউকে একটা মেসেজ বারবার পাঠাতে বা বন্ধুদের সাতে মজা করতে সফটওয়্যারটি ব্যবহার করা হয়। যে কেউ খুব সহজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে আশা করি সফটওয়্যারটির নাম “Facebook Chat Spammer v.1.0”।
সফটওয়্যারটির কিছু স্ক্রীনশট দিয়ে দিলাম

Facebook Chat Spammer v.1.0

FREE DOWNLOAD

বিঃদ্রঃ  এই টিউন টা অনেক আগে করা হইছিল ।
ডাউনলোড লিঙ্ক এ যদি কোন সমস্যা হই আমাকে জানাবেন। সফটওয়্যার এর  বিস্তারিত এখানে বেশি বললাম না কারন ডাউনলোড করার পর আপনারা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ।
আপনাদের কাছে যদি আমার এই সফটওয়্যার এবং টিউন টি ভাল লেগে থাকে তাহলে দয়া করে মতামত দিবেন । ভাল থাকবেন
read more

হাই রেজুলেশনের কিছু মনের পছন্দ মত আর্ট করা ওয়ালপেপারের সৌন্দর্য উপভোগ করুন(যা ভালবাসবেন আপনিও)

এবার আপনাদের সামনে হাজির হলাম কিছু মন মাতানো ছবি নিয়ে।যেগুলো দেখলে আপনি পছন্দ না করে পারবেন না।চলুন তাহলে সেই ছবিগুলোর কিছু SAMPLE দেখে নিই:
বিঃদ্রঃ ছবিগুলো এখান থেকে(স্কিনশর্ট)  ডাউনলোড করবেন না।তাহলে ছবির রেজুলেশন কমে যাবে।নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন ৭১ টি ওয়ালপেপার।ডাউনলোডের সুবিধধার্থে ২ খন্ডে বিভক্ত করে দেওয়া হল।
DOWNLOAD NOW
১.প্রথম অংশ (PART-1)
২.দ্বিতীয় অংশ (PART-2)
1.2.
3.
4.
DOWNLOAD NOW
১.প্রথম অংশ (PART-1)
২.দ্বিতীয় অংশ (PART-2)
অনুগ্রহ করে কমেন্ট করুন।
read more

ফায়ারফক্সে দিয়ে ব্রাউজ করুন ওয়াপ সাইট

ওয়াপ সাইটগুলো মূলতঃ তৈরি করা হয় বিশেষ করে মোবাইল বা এরকম পোর্টাবল ডিভাইসের জন্য। এটি ওয়েবসাইট ব্রাউজারে এগুলো ব্রাউজ করা যায় না। ফলে আমাদের ইচ্ছা বা প্রয়োজন থাকার সত্ত্বে আমরা গুলো ব্রাউজ করতে পারি না। এখন আপনি চাচ্চেন ওয়াপ সাইটগুলো ব্রাউজ করতে কিন্তু কী উপায়? কোন সমস্যা নেই, যখন আপনার আছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে। এখন আসুন কীভাবে দেখা যায় ওয়াপ সাইটঃ
তেমন কিছুই না, শুধু মাত্র একটি এড-অন্স ইন্টসল করলেই হবে। প্রথমে এড-অন্সটি ডাউনলোড করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট করুন। তারপর নিশ্চিন্তে ওয়াপ সাইট ব্রাউজ করুন। কোন সমস্যাই নেই। So Enjoy WAP Site……
ডাউনলোড লিংক ৩:
Please try to comment for this post….. Thanks to all visitor…..
read more

জলের উপর ভাসমান নগরী

পুরো নগরটাই ভাসবে পানির উপর। শুধু তাই নয়, এটি স্থান পরিবর্তন করে বিশ্বের এদেশ-ওদেশ ঘুরেও বেড়াবে। এমনই আয়েজন করা হচ্ছে প্রায় এক মাইলব্যাপী ‘ফ্রিডম শিপ’ নামের একটি জাহাজে। জলের উপর এই ভাসমান নগরী কবে ভাসবে সে আশাতেই উৎসুক হয়ে রয়েছে বিশ্বের মানুষ। জাহাজটির নির্মাণ পরিকল্পনা দেখলে যে কারও মনে ইচ্ছা জাগতে পারে ওই নগরীর বাসিন্দা হতে।
উপর ভাসমান নগরী
জানা যায়, ‘ফ্রিডম শিপ’ নামের এ জাহাজটিকে বিশ্বের প্রথম ভাসমান নগরীর স্বীকৃতি দেয়া হচ্ছে। তবে এর নির্মাণকাজ এখনো পরিকল্পনাধীন। ফ্লোরিডা ভিত্তিক ফ্রিডম শিপ ইন্টারন্যাশনাল-এর পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট রজার এম গুচ বলেন, এই জাহাজটি হবে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ও ভাসমান শহরও। আকৃতিতে এটি কুইন মেরি-২ ক্রুজ জাহাজের চেয়েও তিন গুণ বড়।
জাহাজটির পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে খরচ হবে ৬ বিলিয়ন পাউন্ড। সৌর ও বায়ু শক্তি দিয়ে জাহাজটি পরিচালিত হবে।
জাহাজটি নির্মাণের পর এটি প্রথমে আমেরিকার পুর্ব উপকূল থেকে যাত্রা শুরু করে আটলান্টিক সাগর দিয়ে ইউরোপে যাবে ও ভূ-মধ্যসাগরেও প্রবেশ করবে। এরপর এটি আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে যাবে অস্ট্রেলিয়াতে। পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে শীতকালে এটি পৌঁছবে উত্তর আমেরিকার উত্তর উপকূলে। এরপর দক্ষিণ আমেরিকায় যাবে গ্রীষ্মকালে।
কম্পিউটার প্রযুক্তি দিয়ে তৈরি এ জাহাজটির ডিজাইনারদের করা ছবির প্রদর্শনী ও পরিকল্পনা থেকে জানা যায়, জাহাজটির বিস্তৃতি হবে প্রায় এক মাইল। জাহাজটি উচ্চতায় হবে প্রায় ৩৫০ ফুট।
জাহাজটিতে থাকবে ২৫ তলা। দৈর্ঘ্যে এটি ৪০০০ ফুট। এতে বসবাস করতে পারবে প্রায় ৫০ হাজার মানুষ। সেখানে থাকবে স্কুল, কলেজ, মাঠ, হাসপাতাল, ব্যাংক, আর্ট গ্যালারি, দোকান, পার্ক, অ্যাকুরিয়াম, সুইমিং পুল, ক্যাসিনোসহ একটি আধুনিক নগরীর সার্বিক সুযোগ-সুবিধা।
শুধু তাই নয়, জাহাজটির ছাদে নিজস্ব বিমানবন্দর ও রানওয়ে থাকবে, যাতে ৪০ জন যাত্রী নিয়ে ছোট ছোট ব্যক্তিগত ও বাণিজ্যিক বিমান নামতে পারবে।
read more
Blogger Widgets